পটিয়ার মুজাফরাবাদে জগদ্বাত্রী পূজায় ৩০ হাজার মানুষের মাঝে অন্নপ্রসাদ বিতরণ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

৫১ বছর পূর্তি উৎসবে অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তন ও লীলা প্রদর্শনী
___________________________

চট্টগ্রামের পটিয়ার মুজাফফরাবাদ সার্বজনীন শ্রীশ্রী জগদ্বাত্রী মাতৃমন্দিরে ৫১ বছর পূর্তি উপলক্ষে উৎসবমুখর পরিবেশে অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তন ও জগদ্বাত্রী পূজা অনুষ্ঠিত হয়েছে। চারদিনব্যাপী এ ধর্মীয় উৎসবে প্রায় ৩০ হাজার ভক্ত-অনুরাগী অন্নপ্রসাদ গ্রহণ করে আনন্দের উৎসবে মেতে ওঠেন।

৩১ অক্টোবর শুক্রবার দুপুরে ব্রহ্মমুহূর্তে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞের শুভ সূচনা হয়। দশমী পূজা সমাপন উপলক্ষে দুপুর ১টা ১৫ মিনিটে আনন্দবাজার অন্নপ্রসাদ বিতরণ এবং রাতে দ্বিতীয় দফায় অন্নপ্রসাদ আস্বাদন সম্পন্ন হয়। মধ্যরাতে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য লীলা প্রদর্শনী।

উৎসবে দেশবরেণ্য ধর্মীয় বক্তা ছাড়াও সামাজিক, রাজনৈতিক, শিক্ষাবিদ, আইনজীবী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের মিলনমেলায় পরিণত হয় মুজাফফরাবাদ মাতৃমন্দির প্রাঙ্গণ।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর গীতা শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক জীবন গোপাল চৌধুরী, মুজাফফরাবাদ সার্বজনীন জগদ্বাত্রী মাতৃমন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি হারাধন মজুমদার, সহসভাপতি সমাজসেবক রনজিত দে, সাধারণ সম্পাদক উপেন্দ্র চৌধুরী, যুগ্ম সম্পাদক প্রদীপ কর, মেম্বার রতন সেন, সহ-সম্পাদক স্বপন চৌধুরী ও টিটন মজুমদারসহ অনেকে।

মাতৃমন্দির উন্নয়ন কমিটির সভাপতি রাজ কুমার শীল, সাধারণ সম্পাদক প্রকৌশলী ছন্দন কুমার দাশ, ডা. দিলিপ সেন, লিটন বিশ্বাস, মৃত্যুঞ্জয় নাগ, সুজন ধর, নিলয় ঘোষ, দোলন দস্তিদারসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়া পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম চৌধুরী, সাংবাদিক সুমন সেন, অর্থ সম্পাদক প্রকাশ ঘোষসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ