দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ফরিদপুরে বেনজীর আহমেদ তাবরিজ এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

নিরঞ্জন মিত্র (নিরু)
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ



সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটুক্তি করার প্রতিবাদে ফরিদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বেনজীর আহমেদ তাবরিজ এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদলের নেতাকর্মীরা। 
(১৮ জুলাই) শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বেনজীর আহমেদ তাবরিজ বলেন, শহীদ জিয়ার ছবি অবমাননা করে দেশের মুক্তিযুদ্ধ ও ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তারেক রহমানকে নিয়ে মিথ্যাচার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। দেশে পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের মানহানি করার অপচেষ্টা চলছে। তিনি আরও বলেন, এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে থেকে প্রতিরোধ গড়ে তোলা হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ