খুলনায় বিএনপির ৫ নেতা কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আনাতঙ্কিত ঘটনার সঙ্গে জড়িতদের বিচার ও চিকিৎসাধীন অবস্থায় বিএনপি'র ৫ নেতা-কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে মহানগর কমিটি, আগামী (২৫ ফেব্রুয়ারি) খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছেন খুলনা মহানগর বিএনপি,
রোববার ( ২৩ ফেব্রুয়ারি) দুপুরে,কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয় প্রেস ব্রিফিংয়ে খুলনা মহানগর বিএনপি এ কর্মসূচি ঘোষণা দেন,
প্রেস ব্রিফিংয়ে নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, কুয়েটসহ দেশের দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সংগঠনের কার্যক্রম রয়েছে, অথচ ছাত্রদল কর্মকাণ্ড পরিচালনা করতে গেলেই তাদের যত বিপত্তি, এখানেও বৈষম্য, তিনি বলেন, বিএনপি তিস্তা কর্মসূচি আড়াল করার জন্য পরিকল্পিতভাবে (১৮ ফেব্রুয়ারি) কুয়েট ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হয়েছে, ভিসির উপর হামলা করে আহত করা হয়েছে, সম্মানিত শিক্ষকের উপর হামলা করা হয়েছে,
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, বিএনপি'র যে ৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে তারা অসুস্থ ছিল, চিকিৎসাধীন অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত নয়, এ জন্য আগামী ২৫ ফেব্রুয়ারি কেএমপি ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছে,
বিএনপি'র মহানগর আহবায়ক এডভোকেট শফিকুল আলম মনা, বিএনপি নেতা সম আব্দুর রহমান, সৈয়দা রেহেনা ইশা, ফখরুল আলম, আবুল কালাম জিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন,
আপনার মতামত লিখুন :