ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানার নতুন ওসি হিসেবে যোগ দিলেন নাজমুস সাকিব


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানার নতুন ওসি হিসেবে যোগ দিলেন নাজমুস সাকিব
____________________________



ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নাজমুস সাকিব। সোমবার (৮ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর নতুন কর্মস্থলে যোগদান করেন।

এর আগে ওসি নাজমুস সাকিব জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে দক্ষতা, পেশাদারিত্ব ও সততার পরিচয় দিয়েছেন। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিংয়ের ক্ষেত্রে তাঁর ভূমিকা প্রশংসিত ছিল বলে জানা গেছে।

দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় ওসি নাজমুস সাকিব বলেন, ময়মনসিংহবাসীর জানমাল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।”

তিনি কোতোয়ালী থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করতে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

এদিকে ওসি নাজমুস সাকিবের দায়িত্ব গ্রহণে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, প্রশাসনিক কর্মকর্তা ও সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশি সেবা আরও গতিশীল, জনবান্ধব ও কার্যকর হবে।


মোঃ সেলিম সাজ্জাদ
সিনিয়র স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ