জামালপুরে বিএনপির দলীয় মনোনয়ন পেলেন যাঁরা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীদের দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়েছে। রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নের ঘোষণা দেন।

জামালপুর জেলার পাঁচটি আসনে মনোনয়নপ্রাপ্তরা হলেন—


🔹 জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ): এম. রশিদুজ্জামান মিল্লাত

🔹 জামালপুর-২ (ইসলামপুর): সুলতান মাহমুদ বাবু

🔹 জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ): মোস্তাফিজুর রহমান বাবুল

🔹 জামালপুর-৪ (সরিষাবাড়ী): মো. ফরিদুল কবির শামীম তালুকদার

🔹 জামালপুর-৫ (সদর): শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন

মনোনয়ন ঘোষণার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপি সর্বাত্মকভাবে প্রস্তুত।”


মাসুদ রানা, জামালপুর প্রতিনিধি:


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ