শেখ হাসিনার পরিবারের ৫ সদস্যের বাড়ি ও জমি জব্দের আদেশ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ হাসিনার পরিবারের ৫ সদস্যের বাড়ি ও জমি জব্দের আদেশ


শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনা,



সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের ৫ সদস্যের বাড়ি ও জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত, বুধবার (৩০ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন, 
জব্দ হওয়া সম্পত্তির মধ্য সায়মা ওয়াজেদ পুতুলের রাজধানীর বারি ধারার ৪ কোটি ১৮ লাখ টাকার বাড়ি রয়েছে, খুলনার দিঘলিয়ার শেখ রেহেনা, সাইমা ওয়াজেদ পুতুল ও সজীব ওয়াজেদ জয়ের নামে থাকা ৬১ লাখ ৮৭ হাজার টাকার ৮৭ দশমিক ৭০ শতাংশ জমি রয়েছে, এছাড়া একি জায়গায় রেহেনার ছেলে রাদ ওয়ান মুজিব ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিকের ৪১ লাখ ২৪ হাজার ৫০০ টাকার ৮৭ দশমিক ৭০ শতাংশ জমি রয়েছে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ রেহানার নামে থাকা ২০ লাখ ৫০ হাজার টাকার ১৯ শতাংশ জমি ও রয়েছে, 
দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এসব তথ্য জানান, এদিন দুদকের পক্ষে উপপরিচালক মনিরুল ইসলাম বাড়ি ও জমি জব্দ চেয়ে আবেদন করেন, 
আবেদনে জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এসব তথ্য জানান, এদিন দুদকের পক্ষে উপপরিচালক মনিরুল ইসলাম বাড়ি ও জমিন জব্দ চেয়ে আবেদন করেন,
আবেদনে বলা হয় সায়মা ওয়াজেদ পুতুল স্থাবর সম্পদ অন্যত্র হনান্তর,  বা স্থানন্তর বেহাত করার চেষ্টা করেছেন, মামলা নিষ্পত্তির আগে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভাবনা রয়েছে, অভি যোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত তাদের স্থাবর সম্পদ সম্পত্তি মালিকানা পরিবর্তন স্থানান্তর বা অন্য কোন প্রক্রিয়ায় হস্তান্তর করতে তা যাতে না পারেন এজন্য এগুলো জব্দ করা প্রয়োজন


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ