খুলনায় শীর্ষ চরমপন্থী বড় শাহীন হত্যা মামলায় ৩ আসামি গ্রেফতার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু খুলনা ব্যুরো প্রধানঃ
খুলনায় শীর্ষ চরমপন্থী নেতা শেখ শাহিনুল হক শাহীন ওরফে বড় শাহীন হত্যা মামলায় ৩ আসামিকে গ্রেফতার করেছে খুলনা থানা পুলিশ,
আজ শুক্রবার (১১,এপ্রিল) সন্ধ্যায় পুলিশের প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, এর মধ্য দুইজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে, গ্রেফতার ব্যক্তিরা হলেন শাহনেওয়াজ পারভেজ রনি (৩৪) আমিনুর (২০) ও হীরা ঢালী (২৮)
শাহনেওয়াজ পারভেজ রনি দৌলতপুর থানার মহেশ্বরপাশা নোয়াপাড়া গ্রামের মোঃ গোলাম মোস্তফার ছেলে, আমিনুর একই গ্রামের জুম্মান আলী ছেলে এবং হীরা ঢালি বটিয়াঘাটা থানার আলাইপুর গ্রামের গুরুদাস ঢালীর মেয়ে, হীরা ঢালী বর্তমানে বাগমারা এলাকার বসবাস করতেন,
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম জানান, পুলিশ ঘটনাস্থলের আশেপাশের রাস্তার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেপ্তার করেছে, গ্রেফতারকৃত আসামি আমিনুর এবং হীরা ঢালী হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।,
উল্লেখ্য, গত ( ১৫,মার্চ) রাতে খুলনা সদর থানার বাগমারা খালপাড় রোডের ফাঁকা রাস্তার উপর দুর্বৃত্তরা গুলি করে শেখ শাহিনুল হক শাহীনকে হত্যা করে,
আপনার মতামত লিখুন :