জলঢাকার রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক জনসভা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

News Desk:


বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার উদ্যোগে আজ বিকাল  ৩ টা ৩০ মিনিটে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। স্থান : জলঢাকা স্টেডিয়াম মাঠ। উক্ত জনসভায় সভাপতিত্ব করেন জনাব মোখলেছুর রহমান মাষ্টার, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখা। 

প্রধান অতিথি ডা. শফিকুর রহমান আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিশেষ অতিথি মাওলানা আবদুল হালিম সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক, রংপুর-দিনাজপুর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন কেন্দ্রীয় শুরা ও কর্মপরিষদ সদস্য ও অঞ্চল সহকারী রংপুর -দিনাজপুর  বাংলাদেশ জামায়াতে ইসলামী। 
মাহবুবার রহমান বেলাল। কেন্দ্রীয় শুরা ও কর্মপরিষদ সদস্য ও অঞ্চল সহকারী রংপুর -দিনাজপুর  বাংলাদেশ জামায়াতে ইসলামী। 
জনাব মুহাম্মদ আব্দুর রশিদ  কেন্দ্রীয় শুরা ও কর্মপরিষদ সদস্য ও অঞ্চল সহকারী রংপুর -দিনাজপুর  বাংলাদেশ জামায়াতে ইসলামী। 
জনাব মাওলানা আব্দুস সাত্তার কেন্দ্রীয় শুরা ও কর্মপরিষদ সদস্য ও আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা জনাব মাওলানা ওবায়দুল্লাহ সালাফী মজলিসে শুরা সদস্য নীলফামারী জেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী।বক্তারা বলেন আগে জুলাই আন্দোলনের শহীদ এবং আহতদের যথাযথ মর্যাদা প্রদান, ফ্যাসিবাদের বিচার প্রতিষ্ঠিত, এবং প্রয়োজনীয় সংস্কার শেষ করে তারপর অবাধ  সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানান। কিন্তু প্রয়োজনীয় সংস্কার শেষ না করে কোনভাবে নির্বাচন সম্ভব না। প্রধান অতিথির বক্তব্যে ডাঃ শফিকুর রহমান বলেন চীনের দেয়া এক হাজার বিশিষ্ট হাসপাতাল এবং তিস্তা প্রকল্প  দ্রুত বাস্তবায়ন করার জোর আহবান জানান  হবে।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন

জলঢাকার রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক জনসভা আজকে অনুষ্ঠিত হইল আলহামদুলিল্লাহ। 
আমিরে জামায়াত জলঢাকাবাসীকে ধন্যবাদ দিয়ে বক্তব্য শুরু করেন ওনার বক্তব্যর সারসংক্ষেপ নিম্নরুপ 
১। উনি আওয়ামী লীগ ও ফ্যাসিস্ট খুনিদের বিচার ও সংস্কারের দাবি করেন 
২। শিক্ষার গুনগত পরিবর্তনের কথা ব্যক্ত করেন 
৩। বেকার সমস্যার সমাধান ও দক্ষ জনবল তৈরি করে  কর্মসংস্থানের তাগিদ প্রদান করেন 

৪। তিস্তার বানভাসীর মানুষের সাথে অতীতে ছিলেন  ভবিষ্যতে থাকার কথা ব্যক্ত করেন উনি ২০২২ সালে বন্যাকবলিত মানুষের পুর্নবাসনের জন্য সাধ্যমতো হাদিয়া নিয়ে জলঢাকায় গিয়েছিলেন সেই কথা স্বরন করেন 
৫। তিস্তার স্থায়ী সমাধানের জন্য চীনের তিস্তা মহাপরিকল্পনা বাস্থবায়নের জন্য সরকারের কাছে জোড় দাবি করেন 

৬। দেশের স্বার্থে ইন্ডিয়ার রক্তচক্ষুকে পরোয়া করেন না সেই দৃঢ় অবস্থান পরিস্কার করেন। 
৭। ২৪ এর অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন 

এবং নতুন প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশের স্বপ্নের কথা পুর্নব্যক্ত করেন। 

৮। আগামী দিনের কল্যান ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে জামায়াতকে  জলঢাবাসীর  সহযোগিতা ও সমর্থন জন্য আহবান জানান 
৯। তরুনদের সাথে প্রবীনদেরেও ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হওয়ার আহবান জানান শারীরিক বার্ধক্য যেন কাউকে দুর্বল না করে সে জন্য মানসিক ভাবে যুবকের ভুমিকায় থাকার আহবান জানান 

১০। বন্ধুপ্রতিম রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানিয়ে গনতান্ত্রিক যাত্রায় সহযোগী হওয়ার আহবান করেন  প্রতিযোগিতা থাকবে সেটা যেন প্রতিহিংসায় রুপ না নেয় সে ব্যাপারে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। 

১১। জামায়াতের নিবন্ধন প্রতিক ও এটিএম আজাহারের মুক্তির জন্য জোড় দাবি করেন। 

১২। শান্তিপূর্ণ ভাবে লক্ষাধিক লোকের সমাবেশ আয়োজনে জলঢাবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ