প্রেমের গীতি আলেখ্য
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
প্রেমের গীতি আলেখ্য
মোঃ সফিউল্লাহ
ভালোবাসা দেখিয়াছি মোর দু নয়নে
জাগিয়াছে তোমার উপমা শিহরিত মনে
তোমারি জন্য আজি ফুল ফুটিয়াছে কাননে
তুমি যে শ্রাবণের ঝড়ো হাওয়া!
প্রেমের ঝড় তুলিয়াছ হৃদয় গহীনে!
পান করিয়াছি তোমারি প্রেমের সুধা --
তব প্রতিটি এলহামে
আরও যে কত আঁকিয়াছি প্রেমের মালা -- স্মৃতির এলবামে!
তোমার ক্রন্দন শুনিয়া --
গানের কোকিলের ঘুম ভাঙ্গিয়া
তোমাতে জীবন সোপিয়া
মোর নয়নে সলিল ঝরে --
কেমনে থাকি ভুলিয়া একা প্রেম বৃন্দাবনে
ওগো নীল নয়না তব পানে চাহিয়া
খুঁজিয়া পাই স্বর্গের হুরের প্রতিমা
তুমি যে শুধু আমারই প্রিয়তমা
হৃদয় ভাঙিয়াছে প্রেমের ঝরো বাতাসে
হারিয়েছে বকুলের ঝরা ফুলগুলো
তবুও ফুটিবে বাগানে নতুন ফুলের কলি
ওগো কুমুদিনী --
তুমি আমার জন্য বিসর্জন দিবে কি
তব প্রেমের জলাঞ্জলি।
আবার আসিবে কি সেই দিন --
তোমার আলিঙ্গনে হইবে জীবন পূর্ণ রঙিন
তোমার দু'হাত রাখিবে আমার হাতের উপর
প্রেমের গীতি আলেখ্য রইবে চির অমর।
আপনার মতামত লিখুন :