জামিনে মুক্ত হলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু 
ব্যুরো প্রধান খুলনাঃ



জামিনে মুক্তি পেয়েছেন আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কারা কর্তৃপক্ষ বলেছে ঢাকা ও চট্টগ্রামসহ তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল, সর্বশেষ পল্টন থানায় একটি মামলায় তিনি জামিন পান, থাকে অনন্য মামলায় ধাপে ধাপে তিনি জামিন পান,

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা কেন্দ্রীয় কারাগারের কেরানীগঞ্জ, জেলার একেএম মাসুম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন, তিনি বলেন, বিকেল ৫,টা ৩৫ মিনিটে দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে জামিনে মুক্ত করা হয়, নিয়মমাফিক সব জামিননামায় কাগজ করেই তাকে মুক্তি দেওয়া হয়েছে, সে সময় তার পাহারায় থাকা কারারক্ষী উঠিয়ে নেওয়া হয়,

জানা যায়, (৫ আগস্ট) মধ্যরাতে বার্ধক্য জনিত রোগের গুরুতর অসুস্থ হয়ে পড়ায় কারাগারের হাসপাতাল থেকে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়, সেখান থেকেই তাকে জামিনে মুক্তি দেওয়া হয়, এর আগে গত বছরের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ