নাগরপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মোঃ আশরাফুল হক বাবু
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে নাগরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজারিরা যেন শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদির, নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নাগরপুর উপজেলা শাখার আহ্বায়ক বাবু শিব শংকর সূত্রধর ও সদস্য সচিব ঝুটন কুমার সাহা প্রমুখ।
এ ছাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের পূজারি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।
সভায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং সংশ্লিষ্ট সকলকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের মানুষের অংশগ্রহণে দুর্গোৎসবকে আনন্দমুখর করে তোলা এবং সবার জন্য নিরাপদ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
আপনার মতামত লিখুন :