ময়মনসিংহে পুলিশের উপস্থিতিতে মাদরাসা ভাঙচুর ও জমি দখলের অভিযোগ।


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মোঃ সেলিম সাজ্জাদ স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ


ময়মনসিংহে পুলিশের উপস্থিতিতে মাদরাসা ভাঙচুর ও জমি দখলের অভিযোগ  কোতোয়ালি মডেল থানার  এসআই কামরুল সহ  ভাঙচুর লুটপাট  কারি দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন ওই এলাকার স্থানীয় জনতা   মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীসহ  এলাকাবাসী
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের চর ইশ্বরদিয়া এলাকায় অবস্থিত একটি ফুরকানিয়া মাদরাসায় ভাঙচুর, লুটপাট ও জমি দখলের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, পুলিশের উপস্থিতিতেই এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চর ইশ্বরদিয়া পাওয়ার স্টেশনের উত্তর পাশে অবস্থিত মাদরাসাটি দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছিল। তবে সম্প্রতি কিছু অসাধু ব্যক্তিরা জোরপূর্বক মাদরাসার জমি দখলের চেষ্টা চালায়। এসময় তারা মাদরাসার স্থাপনা ভেঙে ফেলে এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য উপস্থিত থাকলেও তারা কোনো কার্যকর ব্যবস্থা নেননি। বরং দখলদারদের সঙ্গে তাদের রহস্যজনক ভূমিকা লক্ষ্য করা গেছে।
মাদরাসা কর্তৃপক্ষের ভাষ্য, বিষয়টি নিয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয়দের মধ্যে এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে।
এ ঘটনায় এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ ও দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ