শ্যামনগরে সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
এম মনিরুল ইসলাম
স্টাফ রিপোর্টার সাতক্ষীরাঃ
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে আইনের অপব্যবহার, হুমকি ও হয়রানির প্রতিবাদে শ্যামনগরে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) শ্যামনগর মাইক্রোবাসস্ট্যান্ডে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির।
গাজী আল ইমরানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি। বিশেষ অতিথি ছিলেন ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি বেলাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি মোস্তফা কামাল, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী ইসলাম ইমন, অনলাইন নিউজ ক্লাবের সদস্য মেহেদী মারুফ মিলন ও মোমিনুর রহমান এবং রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক খলিলুর রহমান।
এছাড়া সমাবেশে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখছেন উক্ত অনুষ্ঠানের মধ্যমণি প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি।
আপনার মতামত লিখুন :