পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মো: মামুন হোসেন, (শেরপুর) জেলা প্রতিনিধি:
শেরপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ সুপার মহোদয়ের অফিস কক্ষে কনস্টেবল পদ থেকে সদ্য নায়েক পদে পদোন্নতি প্রাপ্ত আবু ইসহাক-কে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম।

এ সময় পুলিশ সুপার মহোদয় সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান। একই সাথে তিনি পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

ব্যাজ পরিধান অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞাসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ