নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মোঃ আশরাফুল হক বাবু 
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 
উৎসবমুখর, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোঃ আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মোঃ আরশেদ আলী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে বিরতিহীনভাবে উপজেলার মাধ্যমিক শিক্ষকদের ভোটগ্রহণ নাগরপুর মহিলা অনার্স কলেজ ভোট কেন্দ্রে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সভাপতি পদে মোঃ আনোয়ার হোসেন ২৭৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মাহফুজুর রহমান পান ১৯৭ ভোট। অপরদিকে, সাধারণ সম্পাদক পদে মোঃ আরশেদ আলী ২১০ ভোট পেয়ে নির্বাচিত হন।

কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রাপ্ত ভোটের ভিত্তিতে ১নং সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান (৩৭৪ ভোট), ২নং মোঃ আসাদুজ্জামান আনসারী (৩২৭ ভোট), ৩নং মোঃ সুলতান বাদশা (৩১২ ভোট), ৪নং মোঃ মনির হোসেন (৩০৯ ভোট) এবং ৫নং সহ-সভাপতি মোহাম্মদ আলী (২৯২ ভোট) নির্বাচিত হন।

এছাড়া প্রতিদ্বন্দ্বী না থাকায় একাধিক পদে প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তাদের মধ্যে রয়েছেন— যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল হক খান, অর্থ সম্পাদক ফারুক আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ শোভন মিয়া এবং মহিলা বিষয়ক সম্পাদিকা খন্দকার আমেনা খাতুন।

নির্বাচন শেষে প্রিজাইডিং অফিসার ফলাফল শীটে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকল শিক্ষক ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

নবনির্বাচিত কমিটিকে উপজেলার বিভিন্ন শিক্ষক সংগঠন ও সামাজিক মহল থেকে অভিনন্দন জানানো হচ্ছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ