নীলফামারীতে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
আব্দুস সালাম, নীলফামারীঃ
“স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২শে এপ্রিল) সকাল ১১.০০টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের এসে আলোচনা সভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক জনাব মোঃ নায়িরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নুশরাত ফাতেমা, শহর সমাজ সেবা অফিসার হৃদয় হোসেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার ফিরোজ সরকার ও দ্বীপ্তমান বাংলাদেশের সভাপতি আব্দুল মোমিন সহ অটিজম, প্রতিবন্ধীদের অবিভাবকও বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন, সদরের সকল অটিজম ও প্রতিবন্ধী সহ পরিবারের প্রধান সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।
সমাজসেবার তথ্য অনুযায়ী, ১০জন প্রতিবন্ধিদের মাঝে একটি করে হুইল চেয়ার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :