যোগ্য নেতৃত্বেই গড়ে উঠবে শিক্ষাবান্ধব আধুনিক হাটহাজারী


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

যোগ্য নেতৃত্বেই গড়ে উঠবে শিক্ষাবান্ধব আধুনিক হাটহাজারী—ওলামা-মাশায়েখ সম্মেলনে ঐক্যবদ্ধ প্রত্যয়
________________________________


চট্টগ্রাম-৫ (হাটহাজারী–বায়েজিদ আংশিক) আসনে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা নাছির উদ্দিন মুনিরের সমর্থনে হাটহাজারীতে অনুষ্ঠিত ওলামা–মাশায়েখ সম্মেলনে আলেম সমাজ এক কণ্ঠে বলেছে— শিক্ষাবান্ধব ও শান্তিপূর্ণ হাটহাজারী গড়তে অভিজ্ঞ, নীতিনিষ্ঠ ও সৎ নেতৃত্ব প্রয়োজন।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় হাটহাজারী পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমদ কুরাইশী কাসেমী বলেন—একজন আলেম এমপি হলে তিনি সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারেন এবং ইসলামি মূল্যবোধসমৃদ্ধ নেতৃত্বের মাধ্যমে হাটহাজারীকে উন্নয়নের স্থায়ী পথ দেখাতে সক্ষম হবেন।সম্মেলনের বিশেষ আলোচক ও হাটহাজারী মাদ্রাসার সদরুল মুদাররিস শায়খুল হাদিস শেখ আহমদ জানান—
“মাওলানা নাছির আমার হাতে গড়া ছাত্র। 

উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি এক টাকাও দুর্নীতি করেননি। সুনাম ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, যা একজন নেতৃত্বের প্রকৃত পরিচয়।সম্মেলনের সভাপতিত্ব করেন হাটহাজারী মাদ্রাসার মুঈনে মোহতামিম মুফতি জসিম উদ্দিন। তিনি বলেন—হাটহাজারীর মানুষ উন্নয়ন, শান্তি ও ন্যায়ভিত্তিক নেতৃত্ব চায়। সেই যোগ্যতা, সততা ও আন্তরিকতা মাওলানা নাছির উদ্দিন মুনিরের মধ্যে রয়েছে।স্বাগত বক্তব্যে এমপি প্রার্থী মাওলানা নাছির উদ্দিন মুনির বলেন—আমি হাটহাজারীর গণমানুষের পরীক্ষিত বন্ধু। ২০১৪ সালে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে মাদ্রাসা-মসজিদ-মন্দির-প্যাগোডাসহ সর্বস্তরের মানুষের জন্য কাজ করেছি। এবার নির্বাচিত হলে হাটহাজারীকে একটি আধুনিক, নিরাপদ ও মডেল জনপদে রূপান্তর করব।

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ তাঁকে মনোনয়ন দিয়েছে উল্লেখ করে তিনি হাটহাজারীর সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন।জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদারের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন- হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস যথাক্রমে শাহ আহমদ দিদার কাসেমী, ফোরকান আহমদ, ওমর কাসেমী, চারিয়া মাদ্রাসার মহাপরিচালক মাওলানা ওসমান সাঈদী, মেখল মাদ্রাসা মহাপরিচালক মাওলানা ওসমান ফয়জী, ফতেপুর নাছেরুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক মাওলানা মাহমুদুল হাসান, মদুনাঘাট ইউনুসিয়া মাদ্রাসা মহাপরিচালক মাওলানা শিহাব উদ্দিন, খন্দকিয়া কাশেফুল উলূম মাদ্রাসার পরিচালক মাওলানা আমির উদ্দিন, জামিয়া উম্মুল ক্বোরার পরিচালক মাওলানা আবু তৈয়ব আব্দুল্লাহপুরী, জামিয়া রশিদিয়ার পরিচালক মুফতী আব্দুল আজিজ, গড়দুয়ারা মাদ্রাসার পরিচালক মাওলানা ইদরিস, মাদার্শা মাদ্রাসার পরিচালক মাওলানা ইবরাহীম, ইছাপুর মাদ্রাসা পরিচালক মাওলানা আব্দুল ওয়াদুদ নোমানী, দারুস সুফফাহ মাদ্রাসা পরিচালক মুফতী সিরাজ উল্লাহ, শাহ ওয়ালিউল্লাহ মাদ্রাসার পরিচালক মাওলানা সফিউল্লাহ, বাথুয়া মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি উবাইদুল্লাহ, চারিয়া মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা শেখ আহমদ, মেখল মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা মুহাম্মদ আলী কাসেমী, মাওলানা কাজী নূরুল আলম, পটিয়া মাদ্রাসা মুহাদ্দিস মাওলানা আখতার, বোয়ালিয়া মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা জাফর আহমদ, নাজিরহাট বড় মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা হাবিবুল্লাহ নদভী, আল আমিন সংস্থার সাধারণ সম্পাদক আহসান উল্লাহ, চারিয়া মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা তৈয়ব কাসেমী, হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষক যথাক্রমে মাওলানা শোয়াইব আলমপুরী, মাওলানা আনোয়ার শাহ আযহারী, মেখল মাদ্রাসার সহকারী শিক্ষা পরিচালক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, মাওলানা আলমগীর মাসউদ আরবনগরী, মাওলানা হাফেজ আলী আকবর, মাওলানা মাহমুদুল হোসাইন, মাওলানা ইয়াছিন, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা তাজুল ইসলাম, মুফতি বশিরুল করিম, মুফতি তৌহিদ আহমদ ও মাওলানা আব্দুল মাবুদ প্রমুখ।


আতিক উল্লাহ চৌধুরী 
 (চট্টগ্রাম) প্রতিনিধি


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ