মোহনপুরে সৌদি সরকারের খেজুর বিতরণ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মোহনপুরে সৌদি সরকারের খেজুর বিতরণ
_________________________________
রাজশাহীর মোহনপুর উপজেলায় সৌদি সরকারের উপহার হিসেবে পাওয়া খেজুর ৪৪টি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মাঝে বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বেলা ১২টায় মোহনপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় ১২০ কেজি খেজুর বিতরণ করা হয়। পবিত্র রমজান মাস উপলক্ষে এই খেজুর সৌদি সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেজুর বিতরণ করেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতা। তিনি বলেন, রমজান মাসে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এই উপহার পৌঁছে দিতে পেরে উপজেলা প্রশাসন আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদসহ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিরা।
অনুষ্ঠান শেষে উপস্থিত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের মাঝে খেজুর তুলে দেওয়া হয়।
মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি:
আপনার মতামত লিখুন :