ময়মনসিংহ (দঃ)জেলা বিএনপির আয়োজিত বিশাল সমাবেশ অনুষ্ঠিত।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
স্টাফ রিপোর্টার মোঃ সেলিম সাজ্জাদ
ময়মনসিংহ জেলাঃ
ময়মনসিংহ (দঃ)জেলা বিএনপি আয়োজিত দলীয় কার্যালয়ের সামনে বিকালে অনুষ্ঠিত হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় রাখা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবীতে এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবিলায় দলীয় সমাবেশ থেকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। এ সময় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।
সভাপতিত্ব করেন ময়মনসিংহ (দঃ)জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু।সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব রোকনুজ্জামান রোকন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির নেতা শরীফুল আলম, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম,মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওহাব আকন্দ। বক্তব্য রাখেন ময়মনসিংহ (উঃ)জেলা বিএনপির আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার,বিএনপি নেতা এডভোকেট আল ফাতাহ খান, ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ জেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট রাজু প্রমূখ।
আপনার মতামত লিখুন :