ওসমান হাদি হত্যা মামলায় ফয়সালের ব্যাংক লেনদেন, প্রভাবশালীদের জড়িত থাকার ইঙ্গিত স্পষ্ট
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ওসমান হাদি হত্যা মামলায় ফয়সালের ব্যাংক লেনদেন, প্রভাবশালীদের জড়িত থাকার ইঙ্গিত স্পষ্ট
________________________________
শরিফ ওসমান হাদি হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ফয়সালের বিপুল অঙ্কের ব্যাংক লেনদেন সংক্রান্ত তথ্য সামনে আসায় মামলাটি নতুন ও গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ফয়সালের নামে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে প্রায় ১২৮ কোটি টাকার চেক লেনদেনের তথ্য পাওয়া গেছে, যা মামলার তদন্তে বড় ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে।
তদন্তে উঠে এসেছে, হত্যাকাণ্ডের আগে ও পরে ফয়সালের একাধিক ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক ও সন্দেহজনক অঙ্কের টাকা লেনদেন হয়েছে। এসব লেনদেনের সঙ্গে কিছু প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার তথ্যও তদন্তকারীদের হাতে এসেছে বলে জানা যাচ্ছে। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে প্রভাবশালী এসব ব্যক্তিকে তদন্ত সংশ্লিষ্টরা ‘রাঘববোয়াল’ হিসেবে চিহ্নিত করছেন।
সূত্র জানায়, প্রিমিয়ার ব্যাংক, পূবালী ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, ন্যাশনাল ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের চেকের মাধ্যমে এই লেনদেন সম্পন্ন হয়েছে। পাশাপাশি কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ব্যক্তির নামও তদন্তের নথিতে উঠে এসেছে, যাদের সঙ্গে ফয়সালের আর্থিক যোগাযোগের প্রমাণ মিলেছে বলে দাবি করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের বিপুল অঙ্কের আর্থিক লেনদেন একক কোনো অপরাধের চিত্র নয়; বরং এটি একটি সুসংগঠিত নেটওয়ার্ক ও পৃষ্ঠপোষকতার ইঙ্গিত দেয়। এ কারণেই মামলাটি এগিয়ে নিতে গিয়ে সরকার ও তদন্ত সংস্থাকে বিভিন্ন মহল থেকে চাপ মোকাবেলা করতে হচ্ছে বলে সংশ্লিষ্টদের ধারণা।
মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, প্রকৃত অপরাধীদের আড়াল করতে যদি রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাব খাটানো হয়, তবে তা বিচার ব্যবস্থার ওপর জনগণের আস্থা নষ্ট করবে। তারা অবিলম্বে নিরপেক্ষ, স্বচ্ছ ও প্রভাবমুক্ত তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এদিকে তদন্তকারী সংস্থা জানিয়েছে, প্রাপ্ত ব্যাংক স্টেটমেন্ট, চেক সংক্রান্ত নথি ও আর্থিক লেনদেনের তথ্য যাচাই-বাছাই শেষে খুব শিগগিরই মামলায় নতুন তথ্য ও গুরুত্বপূর্ণ অগ্রগতি প্রকাশ পেতে পারে।
যেসব প্রতিষ্ঠানের সঙ্গে ফয়সালের ব্যাংক চেকের মাধ্যমে লেনদেনের তথ্য মিলেছে
শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্তে প্রধান অভিযুক্ত ফয়সালের ব্যাংক লেনদেন সংক্রান্ত নথি বিশ্লেষণ করে একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে তার আর্থিক যোগাযোগের তথ্য পাওয়া গেছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব লেনদেন বিভিন্ন ব্যাংকের চেকের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
সূত্র মতে, ফয়সালের নামে বা সংশ্লিষ্ট হিসেবে যেসব প্রতিষ্ঠানের সঙ্গে ব্যাংক চেকের মাধ্যমে লেনদেনের তথ্য পাওয়া গেছে, সেগুলো হলো—
√রেনা শাহ ইন্টারন্যাশনাল
√আর এম ট্রেডিং কর্পোরেশন
√মাম ইম্পেক্স
√ড্রিমস ইনফিনিটি
√চিসটি টেক্স
√এম আর ইন্টারন্যাশনাল
√এম এম এন্টারপ্রাইজ
তদন্ত নথিতে দেখা গেছে,
এসব প্রতিষ্ঠানের সঙ্গে ফয়সালের আর্থিক লেনদেন বিভিন্ন সময়ে সম্পন্ন হয়েছে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক চেকের কপি তদন্তকারীদের হাতে রয়েছে বলে জানা গেছে।
তদন্তকারী কর্মকর্তারা বলছেন,
এই লেনদেনগুলোর প্রকৃতি, উদ্দেশ্য এবং এর সঙ্গে হত্যা মামলার কোনো যোগসূত্র আছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ব্যক্তি ও আর্থিক কার্যক্রমও যাচাই-বাছাইয়ের আওতায় আনা হয়েছে।
আইন বিশেষজ্ঞদের মতে, হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে এ ধরনের বড় অঙ্কের আর্থিক লেনদেন মামলাটিকে একটি বিস্তৃত নেটওয়ার্কের দিকে ইঙ্গিত করে, যা তদন্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে তদন্তকারী সংস্থা জানিয়েছে, ব্যাংক চেক, হিসাব বিবরণী ও আর্থিক নথি যাচাই শেষে প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের আওতায় আনা হতে পারে।
আপনার মতামত লিখুন :