রংপুরের ‎গংগাচড়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মনোয়ারুল ইসলাম, 
ষ্টাফ রিপোর্টার রংপুরঃ



রংপুরের গংগাচড়া উপজেলার মাল্টিপারপাস হলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গংগাচড়া উপজেলা শাখার আয়োজনে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‎অনুষ্ঠানে জামায়াত মনোনীত রংপুর-১ আসনের প্রার্থী ও রংপুর মহানগর সেক্রেটারি রায়হান সিরাজী, উপজেলা আমির  নায়েবুজ্জামান নায়েব, উপজেলা সেক্রেটারি সাইফুল ইসলাম ও ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎বক্তারা শিক্ষার্থীদের জাতির ভবিষ্যৎ হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে বলেন, তাদেরকে আদর্শ, নৈতিকতা ও সুশিক্ষায় গড়ে তোলা সবার দায়িত্ব। কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।
‎অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও শিবিরের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ