মোংলায় পশুর নদীতে লাইটারের ধাক্কায় ডুবে গেছে ফ্রাইঅ্যাপ বোঝাই কার্গো


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৮ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু 
ব্যূরো প্রধান খুলনাঃ




শুক্রবার (২৭ জুন) ভোর ৬,টার দিকে মোংলা নদী ও পশুর নদীর  ত্রিমোহনা সংলগ্ন চরে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত জাহাজ এমভি মিজান,-০১,এর ড্রাইভার মোঃ শওকত শেখ জানান, তাদের জাহাজটি পশুর চ্যানেলে এ্যাংকর করা অবস্থায় ছিল, শুক্রবার ভোর ৬,টায় দিকে এমভিকে আলম গুলশান,-০২ নামক লাইটার কার্গো জাহাজ এ্যাংকর করে থাকা এমবি মিজান,-০১ কার্গো জাহাজের উপর উঠিয়ে দেয়,এ সময় লাইটার কার্গো জাহাজের ধাক্কায় ওই কার্গো জাহাজটি ডুবে যায়, ডুবে যাওয়া কার্গো জাহাজটিতে ৯১৪ মেট্রিক টন ফ্লাইঅ্যাশ ছিল, ভারতের কলকাতার ভেডেল এলাকা থেকে ফ্লাইঅ্যাশ বোঝাই করেছিল, মিজান -১, ঢাকা নারায়ণগঞ্জের বসুন্ধরার ঘাটে যাওয়ার পথিমধ্যে যাত্রা বিরতিকালে মোংলা বন্দরে এ দুর্ঘটনা ঘটে।

ড্রাইভার শওকাত আরো ও জানান, লাইটার জাহাজের ধাক্কায় তাদের কার্গো জাহাজের পাশ ও তলা ফেটে নদীতে ডুবে গেছে, ওই জাহাজের থাকা ১০ জন স্টাফ সাঁতরায়ে কিনারে ওঠে, এখন নিরাপদে রয়েছেন।

এদিকে মোংলা বন্দরের পশুর চ্যানেলে চরে এ নৌযান দুর্ঘটনা ঘটলেও বন্দর চ্যানেল পুরোপুরি নিরাপদ রয়েছে।

মোংলা বন্দর কৃতিপক্ষের উপ পরিচালক বোর্ড ও জনসংযোগ বিভাগ মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, কার্গো জাহাজ এমভি মিজান,-১ অপর জাহাজটি লাইটার জাহাজ এমভিকে আলম গুলশান -২,এর ধাক্কায় শশুর নদীর চরে ডুবে গেছে, তবে বন্দর চ্যানেল সুরক্ষিত রয়েছে বন্দর চ্যানেল দিয়ে সকল ধরনের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ