ইয়াবা ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাস তল্লাশিতে উদ্ধার ২৯৩০ পিস ইয়াবা ও মাদক বিক্রির টাকা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মোঃ সেলিম সাজ্জাদ
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (০৪ আগস্ট ২০২৫) ভোররাতে অভিযানটি পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে ঈশ্বরগঞ্জ থানাধীন রায়ের বাজার আঠারো বাড়ী এলাকায় নান্দাইল চৌরাস্তা টু কেন্দুয়া মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
এসময় মোঃ হেলাল মিয়া (৪১), পিতাঃ মৃত মিরাজ আলী, মাতাঃ মাজেদা খাতুন, সাং- লংকা পাতারিয়া, থানা- ধর্মপাশা, জেলা- সুনামগঞ্জকে আটক করা হয়। তার কাছ থেকে ২৯৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২১,৪০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারের পর অভিযুক্তকে ঈশ্বরগঞ্জ থানায় সোপর্দ করা হলে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আজগর আলী বাদী হয়ে তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :