পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে জামায়াত বদ্ধপরিকর :পরওয়ার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে জামায়াত বদ্ধপরিকর :পরওয়ার
____________________________________
জামায়াতে ইসলামীর জেনারেল সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সরকারের কোন গাড়ি বাড়ি ও ব্যবহার করবে না, সরকারি বরাদ্দের টাকা এমপি মন্ত্রীরা পেলে তা উন্নয়নের কাজ শেষে সঠিক হিসাব- নিকাশ দাখিল করবে, আমরা সেই বাংলাদেশ গড়তে চাই, নতুন বাংলাদেশ হবে পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত একটি মানবিক বাংলাদেশ শুক্রবার( ২৬ সেপ্টেম্বর) সকালে ডুমুরিয়া উপজেলা স্বাধীনতা চত্বরে জামায়াতে ইসলামীর আয়োজনে ছাত্র -যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ২০০১ সালে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন, সেই ৫ বছরে ডুমুরিয়ায়,জমে থাকা সন্ত্রাস মুক্ত করেছিলাম, সন্ধ্যার আগে মানুষ বাড়ি ফিরে যেতো,তখন ডুমুরিয়াকে মৃত্যুকৃপ বলা হত, নির্বাচনের আগে শপথ নিয়েছিলাম, বিজয়ী হলে সন্ত্রাস মুক্ত ডুমুরিয়া গড়বো,এমপি হবার পর সেটা বাস্তবায়ন করতে পেরেছিলাম , সেই সময় ৫ বছরে
সাড়ে ৩-শ কোটি টাকার উন্নয়নের কাজ করেছিলাম, ব্রিজ কালভাট রাস্তা -ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুৎ মন্দির মসজিদ সহ বিভিন্ন অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করেছি, কত টাকা কিসে খরচ হয়েছে তার প্রতিটা হিসাব বই ছেপে জনগণের কাছে বুঝে দিয়েছি এরপর কত এমপি -মন্ত্রী হলো, তারা শুধু সম্পদ লুটে গেছেন একটি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করতে গেলেও তাদেরকে টাকা দিতে হয়েছে।
তিনি আরো ও বলেন, উপকূল এলাকায় নদীগুলো সব সিলটেড হয়ে যাচ্ছে, যার ফলে কয়েক বছর যাবত বৃষ্টি মৌসুমে বিলডাকাতিয়া, বিল বাদুলিয়া, ঘোষড়া মধুগ্রাম বিল সহ ডুমুরিয়ার অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে, ষাটের দর্শকে করা ভেড়িবাদগুলো আর সংস্কার হয়নি, প্রাণিসম্পদ উপদেষ্টা মহোদয় আমাকে কথা দিয়েছিলেন জলাবদ্ধতা নিরাসনে স্বল্প মেয়াদি,মধ্য মেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা চলছে, কয়েক হাজার কোটি টাকা, বরাদ্দের মহা পরিকল্পনা নেওয়া হচ্ছে, জলাবদ্ধতার স্থায়ী সমাধানের, কিছুদিন আগে ডিজি এসে শৈলমারী সুইট গেট পরিদর্শন করেছেন।
তিনি বলেছেন, অতিথে যারা ক্ষমতায় ছিল তারা শুধু হিন্দু সম্প্রদায়েরদের,ব্যবহার করেছেন, তাদের সকল অধিকার বঞ্চিত করে রেখেছেন, স্বাধীনতার ৫৪ বছরে এদেশে সনাতনীদের নিরাপত্তা নিশ্চিত হয়নি, জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে সম অধিকার সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশ বসবাস করব, এই নতুন বাংলাদেশে,জামায়াত ক্ষমতায় গেলে শিক্ষিত যুবকদের বেকারত্ব দূর করা হবে, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হলেই চাকরি দেওয়া হবে, যদি চাকরি দিতে নাও পারি তাহলে বেকারত্ব ভাতা দেওয়া হবে।
সভায় বিশেষ অথিতির বক্তব্য দেন জামায়াতে ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম, অনেক প্রমুখ।
শেখ শহিদুল ইসলাম মিঠু, খুলনা।
আপনার মতামত লিখুন :