চট্টগ্রামে প্রবাসীর ১৯ লক্ষাধিক টাকার মালামাল লুট, পলাতক আসামি গ্রেপ্তার


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

চট্টগ্রাম নগরীর হালিশহর থানায় দায়ের করা প্রবাসীর মালামাল লুটের ডাকাতি মামলার পলাতক আসামি মো. সাদ্দাম হোসেন (৩২) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭।
___________________________



গ্রেপ্তার সাদ্দাম হোসেন ভোলার লালমোহন থানার দুলা মিয়া এলাকার মো. ফারুকের ছেলে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন নুরুজ্জামান নাজির বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গত ২১ জুলাই রাত সাড়ে ৮টার দিকে দুবাই প্রবাসী মোহাম্মদ সামসুদ্দিন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ কে খান মোড়ের উদ্দেশ্যে প্রাইভেটকারে রওনা দেন। পথে লিংক রোড এলাকায় পূর্বপরিকল্পিতভাবে একদল ডাকাত তার গাড়ির গতিরোধ করে এবং তার কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ প্রায় ১৯ লাখ ৮২ হাজার ২০০ টাকার মালামাল লুট করে নেয়।

ঘটনার পর প্রবাসী সামসুদ্দিন ৩/৪ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে হালিশহর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামি সাদ্দাম হোসেন পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে র‌্যাব-৭ চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে সাদ্দামকে গ্রেপ্তার করে। পরে তাকে আইনি প্রক্রিয়ার জন্য হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, সাদ্দাম হোসেন একটি পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে আরও কয়েকটি অপরাধমূলক অভিযোগ রয়েছে, যা যাচাই-বাছাই চলছে।


এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ