হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন আর নেই


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


বিশেষ প্রতিবেদন 

দেশের অন্যতম শীর্ষস্থানীয় পরিবহন সংস্থা 'হানিফ এন্টারপ্রাইজ'-এর চেয়ারম্যান এবং সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​আজ রবিবার (৩১ মে) বিকেল ৪টার দিকে ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন।

​পারিবারিক সূত্রে জানা গেছে, কফিল উদ্দিনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ বিকেলে তিনি মারা যান। তাঁর মৃত্যুর খবরে সাভার ও দেশের পরিবহন মালিক-শ্রমিকদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

​মরহুমের মরদেহ দ্রুত দেশে আনার প্রক্রিয়া চলছে। বাংলাদেশে মরদেহ পৌঁছানোর পর সাভারে তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

​পরিবহন খাতে অসামান্য অবদান এবং জনপ্রতিনিধি হিসেবে সাভার এলাকার উন্নয়নে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর এই আকস্মিক মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ