পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
___________________________________
চট্টগ্রামের পটিয়ায় সরকারি রেজিষ্ট্রেশনকৃত শ্রমিক সংগঠন পটিয়া অটো টেম্পো সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩ মার্চ (মঙ্গলবার) বিকালে সালাম আর্কেডিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন পটিয়া অটো টেম্পো সমবায় সমিতির সভাপতি মুহাম্মদ বদিউল আলম। সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুর হোসেন এর পরিচালনা অনুষ্ঠান বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি লোকমান হোসেন (বাছা), অর্থ সম্পাদক লোকমান হোসেন (পাপ্পু) সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন, প্রচার সম্পাদক মোহাম্মদ ফোরকান, সাবেক প্রচার সম্পাদক মুহাম্মদ বেলাল, পটিয়া অটো টেম্পো সমবায় সমিতির কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ ফোরকান, আবদুর রহিম, আমির হোসেন, মোহাম্মদ নুরুল কবীর, আলী আজগর, মোজাম্মেল হক প্রমুখ ।
সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি বদিউল আলম টেম্পো সমবায় সমিতির সকল নিয়ম শৃঙ্খলা মেনে চলার আহবান জানান জানান, সংগঠনের স্থায়ী আমাত ফেরত দেওয়ার জন্য শ্রমিকরা দাবি জানালে সমিতির সকল নেতৃবৃন্দ সে দাবি মেনে নেন।
সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন বলেন,পটিয়া অটো টেম্পো সমবায় সমিতির নির্বাচনের সময় ভোটারদের সাথে যে কমিন্টমেন্ট দেওয়া হয়েছে, তাহা ধীরে ধীরে বাস্তব রুপান্তর হচ্ছে, সংগঠনের অর্থ সম্পাদক লোকমান হোসেন পাপ্পু বলেন, বিগত সময় টেম্পো সমিতির নেতৃবৃন্দ লুটপাট, অনিয়ম দুর্নীতি করেছে, যাহা বর্তমানে নতুন কমিটির দায়িত্ব নিয়ে বুঝতে পারছি,
ভবিষ্যতে এসব বিষয়ে শ্রমিকদের সচেতন থাকতে হবে, শ্রমিকদের ন্যায়্য অধিকার নিশ্চিত করতে নতুন কমিটি নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে তিনি সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ শ্রমিকদের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান এবং তাদের দৈনিক সঞ্চয় টাকা বাৎসরিক দেওয়ার ঘোষণা দেন। এসময় উপস্থিত ৬ শতাধিক টেম্পো শ্রমিকরা আনন্দ উল্লাস প্রকাশ করে বলেন বহুদিন পর সমিতির শৃঙ্খলা ফিরে এসেছে বলে অভিমত প্রকাশ।
পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:
আপনার মতামত লিখুন :