জমিসহ বসতবাড়ি দখলের চেষ্টা ও জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে সই করিয়ে নেওয়ার অভিযোগ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

গোমস্তাপুরে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের অভিযোগ
___________________________



চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমির বাটোয়ারা মামলা করায় প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে সই ও জমিসহ বসতবাড়ি দখলের চেষ্টা করছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় ভূমিদস্যু শামসুজ্জোহা ও তার সহযোগীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আশরাফুল হক ও তার পরিবার।

লিখিত বক্তব্যে আশরাফুল হক জানান, দীর্ঘদিন ধরে আরএস দাগ নং ১৩১৯, ১৩৪৭, ১৩৪৮ ও ১৩৪৯–এর মোট প্রায় ০.২২৯৪ একর জমি নিয়ে তাদের সঙ্গে শামসুজ্জোহা ও তার সহযোগী সজীবসহ একটি ভূমিদস্যু চক্রের বিরোধ চলে আসছে। এ নিয়ে গত ৩১ অক্টোবর ২০২৩ তারিখে তারা আদালতে বাটোয়ারা মামলা দায়ের করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে প্রতিপক্ষ পক্ষ।

তিনি আরও বলেন, “মামলার পর থেকে শামসুজ্জোহা ও তার লোকজন আমাদের পরিবারকে নানাভাবে হুমকি-ধামকি দিতে থাকে। এমনকি প্রাণনাশের ভয় পেয়ে কিছুদিন আমরা আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিই। থানায় অভিযোগ করলেও পুলিশ মামলা নেয়নি, পরে আদালতে মামলা করতে বাধ্য হই।”

আশরাফুল হক অভিযোগ করেন, চলতি বছরের ১৬ অক্টোবর সকালে বাড়ির সামনে পরিকল্পিতভাবে তার অটোভ্যান আটকে রেখে জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে সই করিয়ে নেয় প্রতিপক্ষ। পরবর্তীতে জমি রেজিস্ট্রির জন্য প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

এ বিষয়ে অভিযুক্ত শামসুজ্জোহা মুঠোফোনে বলেন, “আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”


সাকিব আল হাসান,
 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ