ঝিকরগাছার নবাগত ইউএনও এম. সাইফুল্লাহর সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:



ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা: 
যশোরের ঝিকরগাছা উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. সাইফুল্লাহ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। 

১২ আগস্ট (বুধবার) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য করেন।

 ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন এর নেতৃত্বে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম, সেক্রেটারি মো. নজরুল ইসলাম খান, সহকারী অধ্যাপক নায়েবে আমীর  হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রকিম, যুব জামায়াতের সভাপতি আবিদুর রহমান এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি মো. আলমগীর কবীর। 

সৌজন্য সাক্ষাৎতে নবনিযুক্ত ইউএনও এম. সাইফুল্লাহকে ঝিকরগাছা উপজেলায় দায়িত্ব গ্রহণ করায় জামায়াত নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তারা উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করে।

উল্লেখ্য, এম. সাইফুল্লাহ গত ১০ আগস্ট ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি পূর্ববর্তী ইউএনও সাফফাত আরা সাঈদের স্থলাভিষিক্ত হয়েছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ