রাজশাহীর পবায় পুকুর খননের বিরুদ্ধে এলাকা বাসীর বিক্ষোভ মিছিল


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৬ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

রাজশাহীর পবায় পুকুর খননের বিরুদ্ধে এলাকা বাসীর বিক্ষোভ মিছিল


মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি 



রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে তিন ফসলি জমিতে পুকুর খননের অভিযোগে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে। সোমবার (৫ মে) বিকেলে উপজেলার পারিলা ইউনিয়নের উজিরপুকুর গ্রামে এই কর্মসূচি পালন করে। কর্মসূচি থেকে এই ঘটনায় চার জনের বিরুদ্ধে করা মামলার প্রতিবাদও জানানো হয়েছে।
পবা বিএনপির এই নেতার নাম আব্দুর রাজ্জাক। তিনি পবা উপজেলা বিএনপির সদস্যসচিব। তার বাড়ি ওই গ্রামেই। সোমবার (৫মে) বিকেলে ওই গ্রামের কেতাব মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী। সেখানে বক্তব্য দিয়ে পরে পাশেই খনন করা পুকুর প্রদক্ষিণ করে বিএনপির নেতা আব্দুর রাজ্জাকের বাড়ির সামনে দিয়ে মিছিল নিয়ে যায়। মিছিলে ওই নেতার বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়।
সমাবেশে এলাকাবাসী জানায়, মাস খানেক ধরে ৫ বিঘা জমিতে আব্দুর রাজ্জাক পুুকুর খনন করছেন। পুকুর খনন করার কারণে রাত দিন এলাকায় মাটির গাড়ি চলছিল। এটি নিয়ে এলাকাবাসী আপত্তি জানিয়ে আসছিল। এলাকার রাস্তাঘাটও নষ্ট হয়ে গেছে। এই নিয়ে প্রতিবাদ করায় গত বৃহস্পতিবার হামলা করে ওই নেতার লোকজনেরা। পরে এ ঘটনায় এলাকার চার তরুণের নামে মামলা দেওয়া হয়। মামলার পর তারা এক রকম এলাকা ছাড়া হয়ে আছে।
মামলার এক আসামি জয়নাল আবেদীন বলেন, পুকুর কাটায় বাধা দেওয়াতে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার তার বাড়িতে হামলা চালানো হয়েছে। মিথ্যা মামলা করা হয়েছে। তার কোনো নিরাপত্তা নেই।
এতে বক্তব্য দেন শান মাহমুদ নামে একজন। তার ছেলের নামেও মামলা হয়েছে। তিনি বলেন, এই সম্পত্তি আবাদী ছিল। পুকুর কেটে এলাকার রাস্তা নষ্ট করে ফেলেছে। বৃহস্পতিবার তাদের উপর হামলা করা হয়। গতকাল রোববারও এলাকায় মোটরসাইকেল নিয়ে ওই নেতার লোকজন মহড়া দিয়েছে।
রোজিনা বেগম নামে এক নারী বলেন, ‘ওরাও বিএনপি করে আমরাও বিএনপি করি। কিন্তু ৫ আগস্টের পর থেকে সবকিছু ওদের হয়ে গেছে। আমাদের পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে। কিছু হলেই হাসুয়া নিয়ে মারতে আসে।’ বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন জয়নাল, শাফিকুল, শুভন,মনিরুজামান মনি,শেহের,বাবলু মানোয়ার,সানমোহাম্ম্দ, আতাহার, নাজির ।
এ ব্যাপারে বিএনপি নেতা আব্দুর রাজ্জাক বলেন, এটি পুরনো পুকুর। এটা তাদের পৈত্রিক সম্পত্তি। যথাযথ প্রক্রিয়ায় পুকুরটি সংস্কার করা হচ্ছে। কিছু দিন আগে এলাকার কয়েকজন পুকুর কাটা হচ্ছে বলে চাঁদা দাবি করতে আসে। পরে তারা তার ছেলেকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এ ঘটনায় তিনি তাই মামলা করেছেন।
তিনি অভিযোগ করে বলেন, তিনি দীর্ঘদিন যাবত বিএনপি করছেন। বিএনপির একটি গ্রুপ তার বিরুদ্ধে এই মানুষগুলো লেলিয়ে দিয়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে কারও প্রতি কোনো জুলুম করেননি। ৫ আগস্টের পরও কিছু করেননি। তিনি রাজনীতিই করেন। এলাকার রাস্তা তার পুকুরের মাটিতে হয়নি। আশপাশে আরও অনেক পুকুর খনন করা হচ্ছে। সেগুলোর মাটিও এই রাস্তা দিয়ে নেওয়া হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ