সততা ও পেশাদারিত্বের এক উজ্জ্বল নাম ওসি রতন শেখ পিপিএম
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শফিকুল বারী সুনামগঞ্জ প্রতিনিধি।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ, পিপিএম তাঁর অসামান্য কাজের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কারে ভূষিত হয়েছেন। মাদক নির্মূল, চোরাচালান প্রতিরোধ, জুয়া বন্ধ, ওয়ারেন্ট তামিল এবং নিখুঁত মামলা তদন্তসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতির জন্য তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।
রোববার সকাল ১১টায় সুনামগঞ্জ পুলিশ লাইন্সে জেলা পুলিশের নিয়মিত মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ইউনিটের প্রতিনিধিদের উপস্থিতিতে নবাগত সিলেট রেঞ্জের ডিআইজি ড. জিল্লুর রহমান শ্রেষ্ঠত্বের এই স্মারকটি ওসি রতন শেখের হাতে তুলে দেন। পুরস্কার প্রাপ্তির পর ওসি রতন শেখ জানান, আজকের এই সাফল্যের।
এই গৌরব একা আমার নয়। সদর মডেল থানার প্রতিটি পুলিশ সদস্যের অক্লান্ত পরিশ্রম, পেশাদারিত্ব এবং সম্মিলিত প্রচেষ্টার ফলেই আজ আমরা এই অবস্থানে পৌঁছেছি। এর পাশাপাশি স্থানীয় সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা আমাদের দায়িত্ব পালনকে অনেক সহজ করে দিয়েছে।
সিমান্তবর্তী এলাকা হওয়ায় সুনামগঞ্জ সদর থানা এলাকাটি বরাবরই অপরাধ নিয়ন্ত্রণে বেশ চ্যালেঞ্জিং, তবে বর্তমান ওসির যোগদানের পর থেকে সরকারি ইজারা বিহীন রাষ্ট্রের খনিজ সম্পদ বালু পাথর লুটপাট, মাদক, চোরাচালান ও চুরি-ডাকাতি দমনে পুলিশি তৎপরতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। মাঠপর্যায়ে তাঁর সক্রিয় নেতৃত্ব এবং অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কারণে সাম্প্রতিক সময়ে থানার সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় একটি ইতিবাচক ও দৃশ্যমান পরিবর্তন এসেছে।
স্থানীয় সচেতন নাগরিক ও সাধারণ মানুষের মতে, ওসি রতন শেখের জনবান্ধব পুলিশিং এবং সাধারণ সেবাগ্রহীতাদের প্রতি সদয় আচরণ সুনামগঞ্জ সদর থানায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। দ্রুত অভিযোগ গ্রহণ এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতার কারণে তিনি ইতিমধ্যে সদরবাসীর আস্থা জয় করতে সক্ষম হয়েছেন। স্থানীয়দের অভিমত, দীর্ঘ সময় পর সদর মডেল থানায় এমন একজন কর্তব্যপরায়ণ, জনসেবামুখী ও দক্ষ কর্মকর্তা দায়িত্ব পেয়েছেন, যার ফলে এলাকার অপরাধচিত্র অনেকটাই বদলে গেছে।
আপনার মতামত লিখুন :