ময়মনসিংহ কোতোয়ালি থানার বিশেষ মহড়া: রমজান মাসব্যাপী নিরাপত্তা জোরদার।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০১ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মোঃ সেলিম সাজ্জাদ,
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ জেলাঃ
ময়মনসিংহ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে বিশেষ মহড়া পরিচালিত হয়েছে। জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমের সার্বিক দিকনির্দেশনায় এবং কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম খানের নেতৃত্বে এ মহড়া অনুষ্ঠিত হয়।
গত ১ মার্চ ২০২৫, শনিবার, বেলা ৩:০০ টায় কোতোয়ালি থানা পুলিশের একটি বিশেষ টহল মহড়া পরিচালিত হয়। এ সময় ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম, ইন্সপেক্টর (অপারেশন) এসএম নুর মোহাম্মদ, ৩নং ফাঁড়ির ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, ১নং ফাঁড়ির ইনচার্জ মোঃ কমর উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
রমজান মাসব্যাপী চলমান এ বিশেষ টহলের মাধ্যমে নগরীতে চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি মোঃ শফিকুল ইসলাম খান। তিনি বলেন, "রমজানে সাধারণ মানুষ যেন নিরাপদে চলাফেরা করতে পারেন, সেজন্য পুলিশের টহল জোরদার করা হয়েছে। অপরাধীরা কোনোভাবেই ছাড় পাবে না।"
ময়মনসিংহ জেলা পুলিশের এ ধরনের উদ্যোগে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতাকে স্বাগত জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :