পটিয়ায় লিটল জুয়েলস্ চাইল্ড কেয়ার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

পটিয়ায় লিটল জুয়েলস্ চাইল্ড কেয়ার
 বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা 
পুরস্কার
_______________________________________




২৫ অক্টোবর শনিবার সকালে পটিয়া পৌর সদর বৈলতলী রোড়স্ত  সালাম আর্কেডিয়া কমিটিউনিটি সেন্টারে   লিটল জুয়েলস্ চাইল্ড কেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

 এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিটল জুয়েলস্ চাইল্ড কেয়ারের অধ্যক্ষ ও পরিচালক মোহাম্মদ সেলিম, প্রধান অতিথি ছিলেন বেগম গুল চেমন আরা একাডেমি স্কুল এন্ড কলেজ বিজিসি ট্রাস্টের অধ্যক্ষ মোহাম্মদ অহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন শশাংকমেলা সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রোকেয়া আকতার, প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) বোর্ড মেম্বার হাজ্বী নজরুল ইসলাম, বক্তব্য রাখেন পটিয়া বেসরকারি মাদ্রাসা এসোসিয়েশন সহ-সভাপতি রফিক বিন হোসাইন, হাজ্বী আবদুস সাত্তার জামে মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ রায়হান রেজা আল কাদেরী,লিটল জুয়েলস্ চাইল্ড  কেয়ার পরিচালক মোহাম্মদ জাহেদুল হক, পটিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম চৌধুরী,  অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের সহকারী শিক্ষিকা ঐশী ও রীম প্রমুখ। 
সভায় বক্তারা বলেন, যে জাতি যত বেশি শিক্ষিত  সে জাতি তত বেশি উন্নত,  শিক্ষার মান বজায় রাখা একটি দেশের জন্য জরুরি। 

এক্ষেএে লিটন জুয়েল চাইল্ড কেয়ার স্কুল গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। বক্তারা বলেন, রাষ্ট্র পরিচালনার জন্য শিক্ষা দেশের অবিচ্ছেদ্য অংশ, তাই শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে হবে,  মানসম্মত ও গুণগত  শিক্ষাই  সুনাগরিক হিসেবে গড়ে উঠতে
সক্ষম হবে। 



From
Salim Chowdory
Patiya Corresponden
Chittagong


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ