চট্টগ্রামে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


পাঁচলাইশে প্রেমঘটিত বিরোধে সংঘটিত হত্যাকাণ্ড; প্রবাসী স্বামীই সন্দেহভাজন, অভিযানে পুলিশ


চট্টগ্রামে এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে নির্মমভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার বিকেলে নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় নালা থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।


নিহত যুবকের নাম মোহাম্মদ হাসিব (২৬)। তিনি জাঙ্গালপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, বিকেলে স্থানীয় লোকজন হামজারবাগ এলাকার একটি নালায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে—একই এলাকার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাসিবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই নারী প্রবাসে থাকা স্বামীকে তালাক দিয়ে হাসিবকে বিয়ে করেন। সম্প্রতি প্রবাসী স্বামী দেশে ফিরে স্ত্রীকে পুনরায় সংসারে ফিরিয়ে আনার চেষ্টা চালান এবং হাসিবকেও বোঝানোর চেষ্টা করেন।

তবে শেষ পর্যন্ত ওই প্রবাসী গতকাল হাসিবের বাসায় গিয়ে তাঁকে ডেকে স্থানীয় সংগীত আবাসিক এলাকার ভেতরে নিয়ে যান। সেখানে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করে তাঁর মরদেহ নালায় ফেলে পালিয়ে যান বলে ধারণা করছে পুলিশ।

নিহত হাসিবের ভাই মোহাম্মদ সাইফ বলেন, “অন্যায় করলে বিচার হবে, কিন্তু জলজ্যান্ত মানুষকে বাসা থেকে ডেকে নিয়ে এভাবে খুন করা মানবিকতার পরিপন্থী। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

ওসি সোলাইমান আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ