নয়দিন বন্ধ থাকার পর চালু হচ্ছে উত্তরা ইপিজেডের চার ফ্যাক্টরি
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শ্রমিকদের দাবির প্রেক্ষিতে পুনরায় উৎপাদন কার্যক্রম শুরু; স্বাভাবিক হবে কর্মপরিবেশ
ফিচার ইমেজ ক্যাপশন: উত্তরা ইপিজেডের চার কারখানায় ফের শুরু হচ্ছে উৎপাদন কার্যক্রম।
নয়দিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে পুনরায় চালু হচ্ছে নীলফামারীর উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোনের (ইপিজেড) চারটি ফ্যাক্টরি।
এর আগে, ২৫ অক্টোবর বিকেলে বেতন-ভাতা, বোনাসসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের আন্দোলনের মুখে কর্তৃপক্ষ চারটি ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল।
বন্ধ হওয়া ফ্যাক্টরিগুলোর মধ্যে রয়েছে— দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেড, সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড, মেইগো বাংলাদেশ লিমিটেড এবং ইপিএফ প্রিন্টিং লিমিটেড।
সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক আতিকুল ইসলাম বলেন, “রবিবার থেকে কারখানা বন্ধ ছিল। শ্রমিকদের অনুরোধে পুনরায় ফ্যাক্টরি চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আমাদের ফ্যাক্টরিতে প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক কর্মরত।”
ইপিজেড সূত্রে জানা গেছে, এই চারটি ফ্যাক্টরিতে প্রায় সাড়ে ছয় হাজার শ্রমিক রয়েছেন।
উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার জানান, “শ্রমিকদের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার থেকে বন্ধ থাকা চার ফ্যাক্টরি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন থেকেই স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম শুরু হবে এবং শ্রমিকদের যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।”
প্রসঙ্গত, বর্তমানে উত্তরা ইপিজেডের ২৭টি ফ্যাক্টরিতে প্রায় ৩৫ হাজার শ্রমিক কর্মরত আছেন।
প্রতিনিধি: আব্দুস সালাম, নীলফামারী
আপনার মতামত লিখুন :