ঈদকে কেন্দ্র করে ধোবাউড়া থেকে ভারতীর মদ মজুত করেছে মামুন, আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মোঃ ইব্রাহিম খলিল রিপোর্টার ময়মনসিংহঃ
আসন্ন ঈদকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীরা যে যার মতো করে মাদকদ্রব্য মজুত করছে চড়া মূল্যে বিক্রির জন্য।
এমনই অভিযোগ পাওয়া গেছে ময়মনসিংহের কয়েকজন মাদক ব্যবসায়ীদের নামে। এদের মধ্যে মামুনের নাম রয়েছে সবার শীর্ষে । মামুনের বাড়ী ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলায়। সীমান্তবর্তী এলাকায় তার বাড়ি হওয়ার সুবাধে সেখানকার অবৈধ ভারতীয় পন্য পাচারকারীদের সাথে তার রয়েছে বিশাল সখ্যতা সেটাইকে কাজে লাগিয়ে মামুন ব্যাপক হারে ভারতীয় মদ ও ফেন্সিডিল সীমান্ত পার করিয়ে ধোবাউড়া থেকে ফুলপুর হয়ে শিক্ষানগীর ময়মনসিংহে মাদকদ্রব্য চালান প্রবেশ করাচ্ছে। বেশ কিছুদিন আগেও মামুন ভারতীয় মদসহ গ্রেফতার হয়েছে। কিছুদিন জেল-হাজত বাস করে আবার তার পুরোনো ব্যবসায় নিজেকে হাজির করেছে। রমজান শেষে আসন্ন ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে এই মামুন বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য ময়মনসিংহের ভাড়া করা বাসায় মজুত করছে। মামুনের মাদক ব্যবসা রোধ করতে আইনশৃঙ্খলা বাহিনীর এখনই প্রয়োজন তার বিরুদ্ধে সাড়াশি অভিযান পরিচালনা করা। বিস্তারিত আরও আসছে চোখ রাখুন.......................
আপনার মতামত লিখুন :