ঝিকরগাছায় নবাগত ইউএনও এর সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ঝিকরগাছায় নবাগত ইউএনও রনি খাতুন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে জামায়াত । ১০ নভেম্বর (বুধবার) সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশীদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো: আবিদুর রহমান প্রমুখ।
সৌজন্যে সাক্ষাৎতকালে উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ নবাগত ইউএন ও কে একটি তাফসিরুল কুরআন ও জায়নামাজ উপহার দেন।
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
আপনার মতামত লিখুন :