গদখালী আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি বাস্তবায়নে বৃক্ষরোপণ কর্মসূচি


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


ইনকিয়াদ আহম্মেদ রাফিন 
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি : 

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি বাস্তবায়নে ২০২৬ এর অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।  সারাদেশে একযোগে পরিবেশবান্ধব কর্মসূচির অংশ উপলক্ষে ২৯ জুন (সোমবার) সকাল ১০ টায় টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিভিন্ন ফলজ গাছের রোপণ করার মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আব্দুল আলিম। তিনি তার বক্তব্য বলেন, একটি পরিবেশবান্ধব উদ্যোগ যার মূল লক্ষ্য হলো প্রতিটি শিশুর অন্তত একটি করে গাছ লাগানো এবং পরিচর্যা করতে উদ্বুদ্ধ করা। আরো তার বক্তব্যে ছাত্র - ছাত্রীদেরকে প্রত্যাহিক ভাবে নির্দিষ্ট স্থানে বিভিন্ন ফলজ গাছের চারা রোপণ করার জন্য আহ্বান জানান। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাওরা আজিজুর রহমান মাধ্যমিক সহকারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোখলেসুর রহমান, সহকারী শিক্ষক মনিরুল ইসলাম, মুকুল হোসেন, নাসির উদ্দীন, হুসাইন কবির সহ মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক,গণমান্যব্যক্তিবর্গ ছাত্র - ছাত্রী, কর্মচারী গণ।

এ দিন মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠান চলাকালে ছাত্র - ছাত্রীবৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচি থেকে ব্যাপক পরিসরে উদ্বুদ্ধ হয়েছে বলে সংশ্লিষ্ট মাধ্যমিক বিদ্যালয় সূত্রে জানা গেছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ