খুলনা নগরীতে অতিরিক্ত মদ্যপানে ৪ ব্যক্তির মৃত্যু হয়েছে
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যুরো প্রধান খুলনাঃ
খুলনা নগরীতে অতিরিক্ত মদ্যপানে ৪ ব্যক্তির মৃত্যু হয়েছে, শনিবার (২৯ জুলাই) সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রা পূজাখোলা ইসলামিয়া কলেজ মোড়ে ঘটনাটি ঘটে ঘটে।
খুলনা সাংবাদিককে বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা মডেল থানার অপারেশন অফিসার এসআই আব্দুল হাই।
মৃত ব্যক্তিরা হলেন --বয়রা সেরের বাজার মোড়ের বাসিন্দা আব্দুল রবের ছেলে বাবু (৫০) বয়রা মধ্যপাড়া এলাকার বাসিন্দা আব্দুস সামাদের ছেলে সাবু ( ৬০) বয়রা জংশন রোডের বাসিন্দা গৌতম কুমার বিশ্বাস (৪৭) এবং তোতা (৬০)।
মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছে।
এছাড়া খালিশপুর দাসপাড়া এলাকার বাসিন্দা সনুর আশংকাজনক অবস্থা হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
পুলিশের অপর একটি সূত্র থেকে জানা যায়, হাতে বানানো মদ খেয়ে ওই ব্যক্তিদের মৃত্যু হয়েছে,ওই মদের উপাদান ছিল ভারত থেকে আমদানি নিষিদ্ধ এলকোলি নামে একটি মেডিসিন , এর সাথে যুক্ত করা হতো চুনের পানি, এবং ঘুমের ট্যাবলেট, যা খেয়ে অনেকে সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করেন, ওই,৫ জনের ক্ষেত্রে একই অবস্থা হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো মিজানুর রহমান জানান, বাবু ,সাবু তোতা, এবং গৌতম, চারজন মারা গেছে, রাতের সাবু এবং বাবুর লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এনেছে পুলিশ, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :