কুমিল্লা চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং আহত পাঁচজন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

কুমিল্লা চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং আহত পাঁচজন
___________________________


কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ মেহেদী হাসান সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার লাকসাম-চৌদ্দগ্রাম সড়কের ফেলনা পশ্চিম পাড়া নামক স্থানে এ ঘটনাটি ঘটে। একটি যাত্রীবাহী অটো সিএনজি ও একটি মিশুককে ট্রাক চাপা দিলে  এই দুর্ঘটনা  ঘটে।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ মেহেদী হাসান সুজন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছি। আহত ৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। চাপাপড়া দুই জনকে উদ্ধারের চেষ্টা চলছে। নিহত ও আহত কারও পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।


মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টার।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ