গাঙ্গিনাপাড়ে মিষ্টির দোকানে ম্যাজিস্ট্রেটের বিশেষ অভিযানে ১০ হাজার টাকা জরিমানা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৬ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মোঃ সেলিম সাজ্জাদ,
স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ
ময়মনসিংহ শহরের গাঙ্গিনাপাড় এলাকায় অবস্থিত বিভিন্ন মিষ্টির দোকানে বিশেষ অভিযান পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া হোসেন। স্বাস্থ্যবিধি ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে পরিচালিত এই অভিযানে সহযোগিতা করেন ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কমর উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা।
অভিযান চলাকালে গাঙ্গিনাপাড়ের জনপ্রিয় মিষ্টির দোকান মিষ্টি কানন-এ ডেটলেস (তারিখবিহীন) খাবার সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে দোকানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসারে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, ঐতিহ্যবাহী কৃষ্ণা কেবিন মিষ্টির দোকানেও অভিযান পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট। দীর্ঘদিন ধরে শহরের মানুষের আস্থার প্রতীক এই দোকানটিতে ভেজাল বা অনিয়মের কোনো প্রমাণ না পাওয়ায় ম্যাজিস্ট্রেট সন্তোষ প্রকাশ করে অভিযান থেকে ফিরে আসেন।
প্রসঙ্গত, কৃষ্ণা কেবিন ময়মনসিংহের একটি প্রাচীনতম মিষ্টির দোকান। আমাদের দাদা, নানা, এমনকি বাবার প্রজন্ম থেকে আমরা এই দোকান থেকেই মিষ্টি কিনে আসছি। গুণগতমান ও সেবায় দোকানটি আজও শহরবাসীর আস্থার প্রতীক হিসেবে টিকে আছে। অন্যান্য দোকানের তুলনায় প্রতি কেজিতে প্রায় ৫০ টাকা কম দামেও তারা ভালো মানের মিষ্টি সরবরাহ করছে।
শহরের নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে
আপনার মতামত লিখুন :