সেবার ব্রতে চাকরি’—এই শ্লোগানে শেরপুরে টিআরসি নিয়োগ কার্যক্রমের ৩য় দিন সম্পন্ন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মো: মামুন হোসেন,শেরপুর
শেরপুর জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদ অনুসারে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে সকাল ৭ ঘটিকা থেকে শেরপুর জেলার প্রার্থীদের পুলিশ লাইন্স মাঠে তৃতীয় দিনের কার্যক্রম Physical Endurance Test (PET)- এর পুরুষ প্রার্থীদের ১৬০০ মিটার দৌড় ও নারী প্রার্থীদের ১০০০ মিটার দৌড়, ড্রাগিং এবং রোপ ক্লাইম্বিং পরিক্ষা সম্পন্ন হয়েছে,,
Physical Endurance Test (PET)- পরীক্ষায় শেরপুর জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে শতভাগ স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিত্বে শারীরিকভাবে ফিটনেস সম্পন্ন যোগ্য ব্যক্তিকে নিয়োগ প্রদানের লক্ষ্যে সার্বিক কার্যক্রম সরজমিনে তদারকি করেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম,,
এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ টিআরসি নিয়োগ কার্যক্রমের সাথে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
আগামী ৯ মে ২০২৬ খ্রিঃ তারিখ শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ ও Physical Endurance Test (PET)-পরীক্ষার সকল ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীদের সকাল ১০ ঘটিকায় লিখিত পরিক্ষা অনুষ্ঠিত হবে,,
আপনার মতামত লিখুন :