ডে-কেয়ার সেন্টার ও মাতৃদুগ্ধ কর্নার স্থাপনের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ডে-কেয়ার সেন্টার ও মাতৃদুগ্ধ কর্নার স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় মাল্টিপার্টি এ্যাডভোকেসী ফোরাম ঝালকাঠি জেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে।

সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. সাকিনা আলম লিজার সভাপতিত্বে ও কর্মসূচি সমন্বয়ক অ্যাড. মিজানুর রহমান মুবিন এর সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন—
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, জেলা বাসদের সংগঠক মো. রমজান আকন হৃদয়, এনসিপির যুগ্ম সমন্বয়কারী মুয়াবিয়া মাকনুন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ফারজানা মুক্তা, জেলা তাতী দলের সভাপতি মো. বাচ্চু হাসান খান, ফোরামের প্রচার সম্পাদক সৈয়দ আলী হাসান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আলী হাসান এবং জুলাই বিপ্লবের সংগঠক আবির লস্কর প্রমুখ।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নারীর অবদান অনস্বীকার্য। কিন্তু কর্মক্ষেত্রে মাতৃত্বকালীন চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক পরিবেশের অভাব কর্মজীবী নারীদের জন্য বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে।
বিশেষত, কর্মরত মায়েদের জন্য শিশু যত্ন ও স্তন্যদান উপযোগী স্থান না থাকায় মানসিক চাপ ও কর্মদক্ষতা প্রভাবিত হচ্ছে। অনেক নারী বাধ্য হচ্ছেন মাতৃত্ব ও পেশার মধ্যে আপস করতে।

নেতৃবৃন্দ দাবি জানান

🔹 সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত, শিক্ষা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে ডে-কেয়ার সেন্টার স্থাপন;
🔹 প্রতিটি কর্মস্থলে ব্রেস্ট ফিডিং কর্নার চালু করা;
🔹 এসব কেন্দ্রের মান ও কার্যক্রম তদারকিতে জেলা পর্যায়ে মনিটরিং কমিটি গঠন;
🔹 উদ্যোগ বাস্তবায়নে সরকারি বাজেট ও নীতিগত সহায়তা প্রদান।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের প্রতি একটি স্মারকলিপি প্রদান করা হয়।


আমির হোসেন, ঝালকাঠি:


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ