নীলফামারীতে নারী সাংবাদিক স্বপ্না আকতার এর ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদে মানববন্ধন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
আব্দুস সালাম,
নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে সাংবাদিক সপ্না আক্তার স্বর্নালি শাহের উপর হামলা ও হেনস্তার প্রতিবাদে নীলফামারী জেলা রিপোর্টাস ইউনিটি ও নীলফামারী সাংবাদিক সমাজের বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়! শেখ হাসিনার দালাল ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও দূর্নীতিবাজ পিপাসু আসাদুজ্জামান নূরের আস্থাভাজন চেয়ারম্যান আমিনুর রহমানের অপসারন ও প্রশাষনকে দ্রুত ব্যাবস্তা নেয়ার দাবি জানায়।
১৬ই জুলাই বুধবার সকালে নীলফামারীর চৌরঙ্গী মোড়ে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সম্মিলিত সাংবাদিক বৃন্দের ব্যনারে নারী সাংবাদিক স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ এর ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদে মানববন্ধনে এসব বক্তব্য তুলে ধরেন বক্তারা।
কিশোরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও আব্দুস সালাম এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল আমিন, বক্তব্য রাখেন জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমানে কার্যকরী সদস্য আব্দুর রশিদ, জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমন, ডিমলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পাভেল, হেদায়েতুল সুজন, সাইফুল ইসলাম মানিক সহ অনেকে।
ঘটনার বিবরণে জানা যায় গত ৮ই জুলাই মঙ্গলবার বিকেলে গোপন সংবাদ পেয়ে সাংবাদিক স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ নীলফামারী সদরের লক্ষিচাপ ইউনিয়নের জংগলী পাড়ায় যায় একজন নাবালিকা বিবাহ ঠেকাতে কিন্তু ঘটনা স্থলে পৌঁছে দেখেন উল্টো। মেয়েটি সাবালিকা, জোরপূর্বক এক ছেলের বাড়িতে ঢুকতে গিয়ে অপর বাড়িতে তিনদিন ধরে আছে, একটা পক্ষ চেষ্টা করছে মেয়েটাকে জোরজবরদস্তি ছেলের সাথে বিবাহ দেয়ার জন্য ছেলের বাড়িতে ঢুকিয়ে দিতে।
স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ চেয়ারম্যান আমিনুর রহমান কে ফোন দিলে তিনি মেয়েটিকে ছেলের বাড়িতে দিতে বলে, এরপর ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসার ও সদর থানায় জানায়। অবশেষে পাড়ার লোকজন মেয়েটিকে স্থানীয় জগদীশ মেম্বারের বাড়িতে জমা দিতে গেলে চেয়ারম্যান আমিনুর রহমানের নির্দেশে স্থানীয় শ্যামল রায়, চন্দন মেম্বার সাংবাদিক দম্পতি কে হামলা হেনস্থা করে। হাতে থাকা ক্যামেরা কেড়ে নিয়ে মাটিতে আছাড় মাড়ে। রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল আমিন বলেন, নীলফামারীতে এমনিতেই নারী সাংবাদিক নেই বললে চলে , যে দুজন ছিলো তারাও নানান কারণে চলে গেছে, শুধু রয়েছে স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্। আজকে যদি স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ সুষ্ঠু নিরপেক্ষ বিচার এবং হেনস্থা কারী শ্যামল রায় ও চন্দন রায় কে দ্রুত আইনের হেফাজতে না নেয়, তাহলে আরেকজন নারী সাংবাদিক কে আমরা হারাবো। এদিকে ডোমার উপজেলা রিপোর্টার্স ইউনিটি প্রতিবাদ ও মানববন্ধন করেছে। উপজেলা চত্বরের সামনে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডোমার প্রেসক্লাবের সভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোজাফফর আহমদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলি ভুট্টু।
প্রধান অতিথি মোজাফফর আহমদ বলেন, স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ এর ওপরে হামলাকারী চেয়ারম্যান ফ্যাসিস্ট হাসিনার দালাল আমিনুর রহমান গং কে দ্রুত গ্রেফতারের দাবি জানান।
আপনার মতামত লিখুন :