নীলফামারী সদরের দালালের বাজারে মুরগির ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

আরেফিন ইসলাম, 
নিলফামারীর জেলা প্রতিনিধি:



নীলফামারী সদরের দালালের বাজার এলাকায় একটি মুরগির ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই ছাই হয়ে গেছে সমস্ত মুরগি ও ফার্মের বেশিরভাগ অবকাঠামো। শুক্রবার  বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে যাবে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফার্মের মালিক।

স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করে ফার্মের ভেতর থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে নিজ উদ্যোগে পানি ও বালুর সাহায্যে আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের তীব্রতায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ফার্মের খাঁচা, খাদ্য মজুদ এবং শতাধিক বয়লার মুরগি পুড়ে মারা যায়।

ফার্মের মালিক  বলেন, “আমার জীবনের সব সঞ্চয় দিয়ে এই ফার্ম করেছিলাম। এক নিমিষে সব শেষ হয়ে গেল। প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন কিভাবে আবার শুরু করব বুঝতে পারছি না।”

নীলফামারী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে সঠিক কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ