কুমিল্লা লাকসামের আলোচিত সেই কিশোরীকে উদ্ধার করেন লাকসাম থানা পুলিশ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মোঃ ইকবাল মোরশেদ,স্টাফ রিপোর্টার।
কুমিল্লা জেলার লাকসাম থানায় সিনেমা স্টাইলে নিয়ে যাওয়া আলোচিত সেই কিশোরীকে উদ্ধার করেন জানা যায়, অনেক খোঁজাখুঁজি করে খুবই গোপন সূত্রে খবর পেয়ে লাকসাম থানা পুলিশ গতকাল শুক্রবার তাকে উদ্ধার করে লাকসাম থানা হেফাজতে রাখেন। আজ আদালতে হাজির করা হলে ছেলের বাপ ওই মেয়ের শ্বশুর তাকে নিজের জিম্মায় নেওয়ার আবেদন করেন। তবে কিশোরীকে প্রাপ্তবয়স্ক প্রমাণ করতে না পারায় আদালত তাকে সেফ কাস্টডিতে পাঠানোর নির্দেশ দেন। লাকসাম থানার অফিসার ইনচার্জ কাজী কামরুন্নাহার লাইলি বিষয়টি নিশ্চিত করেন।
আদালত সূত্র আরও জানায়, কিশোরী বাবা-মায়ের কাছে যেতে রাজি হয়নি এবং বাবা-মাও তার জিম্মা চেয়ে কোনো আবেদন করেননি।
আপনার মতামত লিখুন :