অষ্টম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
অষ্টম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন
_____________________________
চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ এলাকায় জাকির হোসেন রোডে অবস্থিত লায়ন্স চক্ষু হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প।
লায়ন্স আই হসপিটালের উদ্যোগে, কানাডার জ্যাকো ফাউন্ডেশন এর সহযোগিতায় এবং আল মুসাইদাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই মানবিক কার্যক্রমের অষ্টম ধাপে গত ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ৭০ জন রোগীর ছানি অপারেশন সম্পন্ন হয়।
প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে ফ্রি চিকিৎসা কার্যক্রম। অভিজ্ঞ চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে গঠিত টিম রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা ও চশমা প্রদান করেন। নির্বাচিত ছানি রোগীদের জন্য ছিল বিনামূল্যে অপারেশন, ওষুধ ও সানগ্লাস বিতরণ।
চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে দরিদ্র ও অসহায় মানুষজন এই সেবায় অংশ নেন। সমাজের নিম্নবিত্ত জনগোষ্ঠীর জন্য নিয়মিতভাবে এমন সেবামূলক আয়োজন করে আসছে আল মুসাইদাহ ফাউন্ডেশন।
চিকিৎসা কার্যক্রমে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল কাদের রুবেল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ওমর ফারুক এবং সদস্য মোহাম্মদ ইউছুপ প্রমুখ।
তাঁরা বলেন,
“প্রতিটি রোগীকে যথাযথ যত্ন ও ভালোবাসার সঙ্গে চিকিৎসা দেওয়া হয়েছে। রোগীদের মুখে হাসি দেখতে পারাটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।”
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক লায়ন আবু হাসান বলেন,
> “আমরা মানবতার কল্যাণে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। সমাজের যেসব মানুষ অর্থের অভাবে চিকিৎসা নিতে পারেন না, তাদের জন্যই আমাদের এই উদ্যোগ। চোখের আলো ফিরিয়ে দেওয়ার মতো সেবা সত্যিই এক অনন্য মানবিক কাজ। ভবিষ্যতেও এ কার্যক্রম আরও সম্প্রসারিত হবে, ইনশাআল্লাহ।”
মোঃ আতিক উল্লাহ চৌধুরী,
চট্টগ্রাম প্রতিনিধি:
আপনার মতামত লিখুন :