জালাই পাইকেল স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্টে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতার ঘোষণা রফিকুল ইসলাম


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:



মোঃ আশরাফুল হক বাবু নাগরপুর টাঙ্গাইল জেলা প্রতিনিধি 

টাঙ্গাইলের নাগরপুরে জালাই পাইকেল স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার জালাই পাইকাল মাঠে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

টুর্নামেন্টে মুখোমুখি হয় টাঙ্গাইল ফুটবল একাডেমি, টাঙ্গাইল এবং বি কে স্পোর্টিং ক্লাব, বলিয়াপুর, সাভার, ঢাকা।

খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও নাগরপুর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব জনাব রফিকুল ইসলাম মোল্লা দীপন।

এ সময় উপস্থিত দর্শক ও ক্রীড়াপ্রেমীদের উদ্দেশে বক্তব্যে রফিকুল ইসলাম মোল্লা দীপন বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান। এ জন্য তিনি সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের ফুটবল টুর্নামেন্ট তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ