খুলনা ডুমুরিয়া মহাসড়কে ‌ট্যাংকলরি-মহেন্দ্র সংঘর্ষে নিহত ৩ জন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৭ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ



খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া  মাহেন্দ্রা ও ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্রা চালকসহ ২ শিক্ষক নিহত হয়েছেন, এছাড়া আহত হয়েছে আরো ও ৪ জন,

শনিবার ( ১৭ মে) সকালে উপজেলার দোলনা নামক এলাকায় স্থানীয় ফায়ার সার্ভিস অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে, 
নিহতারা হলেন-মাহেন্দ্রা চালক রফিকুল ইসলাম গাজী এবং কয়রা উপজেলার দুই শিক্ষক হাফেজ মাওলানা মইনুল ইসলাম ও আব্দুর রশিদ, 

এ ঘটনায় আহত হয়েছে মনিরুল ইসলাম গাজী ইউনুস আব্দুস সাত্তার ও মনিরুজ্জামা ,তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, 
বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা, 
তিনি জানান মহেন্দ্রটি  যাত্রী নিয়ে চুকনগর থেকে খুলনার দিকে আসছিল, পথে গোলনা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ট্যাংকলরির সাথে সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলেই ৩‌‌ জনের মৃত্যু হয়েছে, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, 

খর্নিয়া হাইওয়ে থানার এস আই শিমুল মন্ডল জানায়, বেপরোয়া গতি ও সড়কের বেহাল দশা কারণে এই দুর্ঘটনা ঘটেছে, মহেন্দ্রটি যাত্রী নিয়ে চুকনগর থেকে খুলনার দিকে আসছিল পথে গোলনা নামক এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ট্যাংকলরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজন মারা যায়,

নিহত দুই শিক্ষক খুলনার কয়রা উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক, তারা খুলনার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বকেয়া বেতন ভাতা প্রদান সহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে যোগদানের জন্য যাচ্ছিলেন,

এদিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঝামাঝি গোলনা বাহাবাড়ীর সামনে মেঘনা পেট্রোলিয়ামের জ্বালানি তেলবাহী ট্যাংক লরি ও যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে কয়রা সদরের আবু বক্কর সিদ্দিক (রা) জানে মসজিদের ইমাম ও ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক হাফেজ মইনুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন এর সাধারণ কেয়ারটেকার মাওলানা আব্দুর রশিদ ও মহেন্দ্রা চালক রফিকুল ইসলাম সহ ৭ জন হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ ও সম্ভাব্য পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন জামাতে ইসলামী খুলনা অঞ্চল নেতৃবৃন্দ, প্রমুখ


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ