নরসিংদীতে রায়পুরায় কীটনাশক ও সারের ৬ দোকানীকে জরিমানা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
সাইফুল ইসলাম রুদ্র,
নরসিংদী জেলা প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় কীটনাশক ও সারের ৬ দোকানীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রোববার (৩১ আগস্ট) উপজেলার জংগি শিবপুর বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে. উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা বাজারের বিভিন্ন সার ও কীটনাশকের দোকানে অভিযান পরিচালনা করেন। এসময় ৬ টি সার ও কীটনাশক দোকান মালিককে অননুমোদিতভাবে সার বিক্রয় করার অপরাধে ৮৫ হাজার টাকা অর্থদ প্রদান করা হয়। এছাড়া ৭০ বস্তা সার জব্দ করে ৭৯ হাজার ৫ শত টাকায় স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। সরকারি অনুমোদন ব্যাতিরেকে সার ও কীটনাশক বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়।
উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার মোস্তাকিম বিল্লাহ মুনিম ও মোঃ সোহেল রানা, রায়পুরা থানা পুলিশ ও আনসার বাহিনী অভিযানে সহায়তা করেন।
আপনার মতামত লিখুন :